অবশেষে আসছে পোকো এফ২!

৫ মে, ২০২০ ১২:২৬  
২০১৮ সালে উন্মোচন হয়েছিল পােকো এফ১। টেক দুনিয়ায় এই ফোন দুর্দান্ত সাড়া ফেললেও এখনও এই ফোনের পরবর্তী ভার্সন বাজারে আসেনি। তাই অনেক দিন ধরেই পোকো এফ ২ ঘিরে জল্পনা চলছিল। এবার অপেক্ষার অবসান হতে চলেছে! সম্প্রতি এই টুইটার পোস্টে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই নতুন স্মার্টফোন বাজারে আসতে পারে। টুইটার পোস্টে একাধিক টুইটারে স্ক্রিনশট দেখানো হয়েছে। এই সব টুইটারে উন্মোচন ঘিরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এর পরেই স্ক্রিনের উপরে ভেসে উঠেছে #WakeUpPOCO।